শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শৈলকুপায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস।
ক্যাম্পে উপজেলার কাতলাগাড়ি, কৃত্তিনগর, কৃষ্ণনগর, চর বাখরবারসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। এসময় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ কম থাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। অবিরাম উন্নয়নে বাংলাদেশ সংগঠনের পরিচালক উজ্জল আলী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।