স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়| পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সভায় সভাপতিত্ব করেন|
সভায় এপ্রিল মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়| এসময় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক-অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়|
এ সময় পুলিশ সুপার অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শপিংমল, পশুহাটসহ সর্ব সাধারণের চলাচলের রাস্তায় অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে ও লোকাল রাস্তায় পুলিশের টহল বৃদ্ধিসহ থানা এলাকায় সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান|
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস&) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ|



