দামুড়হুদার মোক্তারপুরে লাটাহাম্বায় ব্যাগ জড়িয়ে মোটরসাইকেল থেকে পড়ে সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার


দামুড়হুদায় চলন্ত মোটরসাইকেল ছিটকে থেকে পড়ে আনজুমান আরা (২১) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| গতকাল বুধবার বিকেলে উপজেলার মোক্তারপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত আঞ্জুমান আরা দামুড়ুহুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর মাদরাসাপাড়ার আয়নালের মেয়ে| আনজুমান আরা চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন|
নিহতের খালাতো ভাই সোহাগ বলেন, খালাতো বোনকে নিয়ে আমি মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলাম| পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ একটি লাটাহা¤^ারের সঙ্গে আঞ্জুমান আরার কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়| এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন| দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দামুড়ুহুদা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়| পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে আঞ্জুমান আরা নামের এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হয়| পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে| দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।