বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী নারী-পুরুষ আটক১ জন মাদক পাচারকারীসহ ভায়াগ্রা ট্যাবলেট ও সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার


বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে| গতকাল মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে| এদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে| এছাড়াও পৃথক আরো তিনটি অভিযানে ১ জন মাদক পাচারকারীসহ ভায়াগ্রা ট্যাবলেট, ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার করা হয়েছে|
৫৮-বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৪৮-আর এর নিকট লড়াইঘাট গ্রামে হাবিলদার মোঃ তবিবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়| এ সময় পাশ^বর্তী শ্যামকুড় গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে মোঃ শাহজাহান আলীকে (৩৬) আটক করে| তার কাছ থেকে ভারতীয় ২৫ বোতল সিরাপ ও ২ টি মোবাইলসহ উদ্ধার করা হয়|
এদিকে গতকাল মঙ্গলবার ভোর ৫ টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর নিকট ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩১৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়| এর আগে রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর কাছে গয়েশপুর উওর পাড়া গ্রামে হাবিলদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়|
অপরদিকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৮৬-আর এর নিকট খোশালপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ভুইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করে| এ সময় বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ১০ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়| এদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু| আটককৃত পুরুষ হলো ফরিদপুর জেলার মধন্দীয়া গ্রামের রবীন্দনাদ হালদারের ছেলে হরিদাস হালদার (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার দামুখালী গ্রামের মৃনাল মন্ডলের ছেলে পিন্টু মন্ডল (২৮)|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।