ওজনে তেল কম দেওয়ায় জেলার দামুড়হুদা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ওজনে তেল কম দেওয়ায় জেলার দামুড়হুদা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়|
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংবাদ মাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা এলাকায় অভিযান চালানো হয়| বেলা ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানে ফিলিং স্টেশন ও মুদি দোকান তদারকি করা হয়| এ সময় জ্বালানি তেলের পেট্রোল ইউনিটে পরিমাপে গড়মিল থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ধারায় জনাব মো: শাহজাহান আলীর মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়| এসময় পেট্রোল ইউনিট যন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়|
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান| সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।