স্টাফ রিপোর্টার
ভালাইপুর-আসমানখালী সড়কে দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভালাইপুর বাজারের একটি দোকানে ঢুকে পরে| এতে অন্তত দুইজন আহত হয়েছেন| আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে| গতকাল রবিবার বেলা ৩ টার দিকে দূঘটনাটি ঘটে|
তাজিম পরিবহনের একটি লোকাল বাস ভালাইপুর-আসমানখালী সড়কের খাদিমপুর মোড়ের অদূরে শ্রবণ প্রতিবন্ধী ফজলু (৬৫)কে চাপা দিয়ে আহত করে| পরবর্তীতে দ্রুতগামী বাসটি ভালাইপুর মোড়ে এসে একটি দোকানে মধ্যে ঢুকে পড়ে এতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাডিয়া এলাকার ˆতয়ব আলীর ছেলে শাহাদাত হোসেন (২২) আহত হন|
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি এসে দোকানের মধ্যে ঢুকে পড়ে এবং মোটরসাইকেল মেরামতের জন্য ওই দোকানে অবস্থান করেছিলেন শাহাদত হোসেন| তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন| এ সময় জনতা বাসটিকে আটকে রাখে এবং চালক হেলপার পালিয়ে যায়| পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়|
ওদিকে এ ঘটনায় আহত ভালাইপুর এলাকার আবদার মল্লিক এর ছেলে ফজলু মল্লিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়| তার আত্মীয়-¯^জনরা জানান, তিনি মাঠে গরু রাখছিলেন এবং সড়কের একপাশে অবস্থান করেছিলেন এ সময় দ্রুতগামী বাসটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরম সদর হাসপাতালে ভর্তি করেন| জরুরী বিভাগে ডিউটিরত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোর্শেদা জাহানের বক্তব্য চাইলে তিনি তা দিতে অ¯^ীকৃতি জানান|
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে আটক করা হয়েছে| তবে এখন পর্যন্ত ড্রাইভার বা হেলপার কাউকে আটক করা যায়নি| এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান|



