চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| আলোচনা সভায় রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদ নিয়ে আলোচনা করা হয়| পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা| চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিসি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জাসাসের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম সনি, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার প্রমুখ|
অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাঁর কর্মময় জীবন, সাহিত্যকর্ম ও স্মৃতিচারণ তুলে ধরেন| এছাড়াও তাঁর লেখা কবিতা, গান ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়|
আলোচনা পর্ব শেষে জেলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান পরিবেশনা করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।