স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে| আটককৃত মাদকের মধ্যে রয়েছে মদ, সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট| গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে আসামীবিহীন এসব মাদক উদ্ধার করা হয়|
৫৮-বিজিবি জানায়, গত বৃহস্পতিবার যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৩-এস এর নিকট পার-গোপালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়|
এদিকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করহ য়| এ সময় আসামীবিহীন ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়| একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৪-এস এর নিকট মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার



