স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হাড়োকন্দি গ্রামের কৃতি সন্তান ড. মো. আবদুস সবুর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল সোমবার রাজধানীর কাওরানবাজার বস্ত্র অধিদপ্তরে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে গত ৩ মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের কাছে ড. মো. আবদুস সবুর যোগদান পত্র জমা দেন। ড. মো. আবদুস সবুরকে এক বছর মেয়াদে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে চুক্তিভিক্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব ড. মো. আবদুস সবুর বিগত সরকারের সময়ে যুগ্ম সচিব পদে কর্মরত থাকা অবস্থায় চকুরী থেকে পদচ্যুত করা হয়। এরপর ২০২৪ সালের ৫ আগষ্টের পরবর্তীতে রাষ্ট্রয়াত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৬ সালে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠন হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে নিয়োগ লাভ করেন।
প্রসঙ্গত বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) ড. আবদুস সবুর আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়োকন্দি গ্রামের মালিতাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ড. আবদুস সবুর



