চুয়াডাঙ্গা বারে মহিলা আইনজীবীদের কমন রুম ‘ফ্লাওয়ারস গার্ডেন’-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নারী আইনজীবীদের জন্য পৃথকভাবে কমন রুম করে দেয়া হয়েছে। আইনজীবী সমিতির মূল ভবনের  দ্বিতীয়তলায় গতকাল সোমবার  দুপুরে ফ্লাওয়ারস গার্ডেন নামক কমন রুমের উদ্বোধন করা হয়।
  চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক অ্যাড. মানি খন্দকার বারের সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে কমনরুমটির উদ্বোধন করেন।
ফিতা কেটে কমনরুম উদ্বোধনের পর, সকল নারী আইনজীবীদের লাল গোলাপ দেওয়া হয় এবং পরে নারী আইনজীবীসহ উপস্থিত সকল আইনজীবীদের মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, সেক্রেটারি অ্যাড. মানি খন্দকার ও সহ-সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন নারী আইনজীবীদের হাতে কমন রুমের চাবি তুলে দেন।
  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. আলহাজ্ব সেলিম উদ্দিন খাঁন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাবেক সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সিনিয়র আইনজীবী অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সাবেক সেক্রেটারি অ্যাড. আবুল বাশার, অ্যাড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ এস এন এ হাশেমী, যুগ্ম সম্পাদক অ্যাড, আফরুজা আকতার, আলহাজ্ব শহিদুল হক -২, অ্যাড. রফিকুল ইসলাম -১, অ্যাড. নাজমুল হাসান লাভলু, অ্যাড. আতিয়ার রহমান -১, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ বাবলু, অ্যাড. তানিয়া লাঞ্চ, আতিয়ার রহমান -২, আসলাম উদ্দিন, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, লাইব্রেরী সম্পাদক অ্যাড. রুবিনা পারভীন, অ্যাড. রেবেকা সুলতানা, অ্যাড. রাগিব আহসান, অ্যাড. তানভীর আহমেদ শাওন, অ্যাড. আশিকুর রহমান রাজ, অ্যাড: শরিফুল ইসলাম -২, অ্যাড. সেলিনা, অ্যাড. দ্যুতি, অ্যাড. তাবাসসুম, অ্যাড. মরিয়ম নেছা, অ্যাড. বৃষ্টি, অ্যাড. জুই, অ্যাড. হালিমা, সাবেক লাইব্রেরী সম্পাদক অ্যাড. জীল্লুর রহমান জালাল, অ্যাড. ইকরামুল হক, অ্যাড. রুমি ও অ্যাড. সোনিয়া শারমিন প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।