ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও আলোকদিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচন পরবর্তী ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে ও বেলা ৪ টার সময় আলোকদিয়া ইউনিয়নের আলুকদিয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি মো নজরুল ইসলাম নজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন বিএনপির সকল সদস্যসহ সকল সমর্থকরা একতাবদ্ধ হয়ে উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর হাত শক্তিশালি করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলকে জনগণের পক্ষে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবাদত হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড:আব্দুল মজিদ মোল্লা, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক রহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সহ-সভাপতি রোকোনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন আখতার, যুগ্ম সম্পাদক লাল্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আল-বেলালসহ শংকরচন্দ্র ও আলোকদিয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শংকরচন্দ্র ও আলোকদিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপিরনেতাদের সাথে মতবিনিময়ে শরীফুজ্জামান শরীফ



