আলমডাঙ্গায় এপিএল-এর নিলাম অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন ২ এর নিলাম অনুষ্ঠান। গত শুক্রবার বেলা ৩টায় আলমডাঙ্গা জিস টাওয়ারে শুরু হয় নিলাম।
নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম দূর্নীতি আর নেশার আখড়ায় পরিণত হয়েছিল ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো। সামাজিক অবক্ষয় রোধে খেলার প্রসারের কোন বিকল্প নেই। সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে খেলার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ এর সফলতা কামনা করছি সেই সঙ্গে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
নিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিজেন্ডস অব মোমিন মালিতা‘র স্বত্ত্বাধিকারি ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক ও পরিচালনা কমিটির উপদেষ্টা মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পরিচালনা কমিটির আহবায়ক মামুনুর রশিদ মন্ডল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুবেল, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ১৬ টিমের কর্মকর্তাগণ। নিলাম অনুষ্ঠানে কলারের দায়িত্ব পালন করেন মোঃ হেলাল উদ্দিন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।