স্টাফ রিপোর্টার
নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে শুরু হতে যাচ্ছে আলমডাঙ্গা উপজেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ (এপিএল) সিজন-২। এবারের আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী দলগুলো হলো লিজেন্ডস অব মোমিন মালিতা, ফায়দা এগ্রো, বাদশা মোবাইল সার্ভিসিং, মা টেলিকম, রুবেল টেলিকম, অনুপনগর একাদশ, রোজা রাইডার্স, এন এস গ্রাউন্ড ব্রেকারস, পাচলিয়া কিংস, ফ্রেন্ডস ক্লাব, এনায়েতপুর একাদশ, রেড ড্রাগন, এরশাদপুর একাদশ, নওদাপাড়া একাদশ ও হাউসপুর সুপার জায়ান্টসহ অন্যান্য দল। আগামী ১ মে শুক্রবার বেলা ৩টায় আলমডাঙ্গা শহরের জিস টাওয়ারে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
এপিএল সিজন-২ সফলভাবে সম্পন্ন করতে উপদেষ্টা পরিষদ, পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সংগঠক গাউসুল কাউনাইন সুষম, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম পিন্টু, লিপু, মতিউর রহমান মতি, ইসলাম উদ্দিন ও সেলিম হোসেন।
পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ মণ্ডল, সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন রুবেল। সদস্য হিসেবে রয়েছেন সালেহীন কাউনাইন সামাউল, সামিমুল হাসান সানি, মাহমুদুল হক তন্ময়, আল ইমরান রাসেল, জাহিদ হাসান শুভ, আতিক হাসনাত রিংকু, মাসুদ রানা, কামরুল হাসান হিমেল, সোহাগ আহমেদ, হাফিজুর রহমান ও রাজু আহমেদ। এছাড়া সকল দলের মালিক ও অধিনায়ক পরিচালনা কমিটির সদস্য হিসেবে থাকবেন
সাজসজ্জা, অভ্যর্থনা, আপ্যায়ন ও শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন নিসার আহমেদ শিশির, গোলাম কাওছার সজল, লিপটন, ছামিল, রাজবীর রাহুল, মিলন, সাজু, সবুজ, শুকুর, আরাফাত, পাপ্পু, রায়হান ও আকরাম হোসেন। আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ (এপিএল) সিজন-২ এর সব ম্যাচ বি টিম মাঠে অনুষ্ঠিত হবে।
জাঁকজমক আয়োজনে শুরু হচ্ছে আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ সিজন-২১৬ দলের অংশগ্রহণ, ১ মে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম



