চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে জেলা নাগরিক কমিটি

স্টাফ রিপোর্টার


সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সঙ্গে মতবিনিময় করেছে চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটি| গতকাল সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে নাগরিক কমিটির নেতৃবৃন্দ অংশ নেন| এ সময় জেলার গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়|
উত্থাপিত ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো চুয়াডাঙ্গা শহরে দ্রুত ওভারপাস নির্মাণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ, মাথাভাঙ্গা নদীর দখল ও দূষণ রোধ, শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, দর্শনা ও জীবননগরে আন্তর্জাতিক মানের স্থলবন্দর স্থাপন, জেলা পরিষদের লাল ভবনকে ‘¯^াধীনতা ভবন’ হিসেবে ঘোষণা, আবুল হোসেন লাইব্রেরি ও শ্রীমন্ত টাউন হলকে পৌরসভার অবৈধ দখল থেকে মুক্ত করা, জেলা মডেল মসজিদ সংলগ্ন সড়ক নামাজি ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং জীবননগরের পাথিলা কৃষি ফার্মে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা| মতবিনিময় সভায় দ্রুত সময়ের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান|
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম, কবি রিগ্যান এসকান্দার, মিলন বিশ্বাস, মো. শাহাবুদ্দিন, মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, অ্যাডভোকেট কাইজার হোসেন, লাবলু রহমান, শফিকুল ইসলাম, শহর আলী, সাফায়েতুল ইসলাম, আবু বকর সিদ্দীক, জাহানারা বেগম, মাহাবুব হোসেন চাঁদ, মো. কলম, আবুল হাসেম, মরজিনা খাতুন, মরিয়ম আক্তার পিংকি, মো. মহিউদ্দিনসহ আরও অনেকে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।