পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২০২৪ তারিখের পরিপত্র এবং ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের মাধ্যমে পদ্মবিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পদ্মবিলা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ



