মেহেরেপুরের বিচারপতি এ কে এম আব্দুল হাকিমনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া সাংবাদিক হওয়া যাবে না

মেহেরপুর অফিস
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না এমন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপসাংবাদিকতা রোধে এটি সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি হাকিম বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে নিজেদের সচেতন হতে হবে এবং শ্রম আইন সম্পর্কে জানতে হবে। সাংবাদিকরাও শ্রমিক, তাই দাবি-দাওয়া আদায়ে শ্রম আইনের আশ্রয় নিতে হবে। সাংবাদিকদের শ্রমিক ইউনিয়ন গঠন ও নিবন্ধন বাধ্যতামূলক হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি পেশার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। চিকিৎসক হতে হলে মেডিকেল শিক্ষার পর বিএমডিসিতে নিবন্ধন নিতে হয়, আইনজীবী হতে হলে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যতামূলক নীতিমালা নেই। ফলে যে কেউ কলম, ক্যামেরা বা মোবাইল ফোন হাতে নিয়ে নিজেকে সাংবাদিক দাবি করছেন। এতে অপসাংবাদিকতা বাড়ছে এবং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিংিডয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।