ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক পৃথক অভিযানে ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযানে ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৫৮- বিজিবি জানায়, গতকাল বুধবার রাত ১টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর কাছে চাপাতলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৩-আর এর নিকট খোশালপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে  ১ হাজার ১০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। রাত ১টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর নিকট চাপাতলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৫০-আর এর কাছে লড়াইঘাট গ্রামে হাবিলদার মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ২ জন শিশু। আটক পুরুষ মোঃ ইমরান মিয়া, নড়াইল জেলার লোহগড়া থানার গোপিনাথপুর গ্রামের  মোঃ সামাদ মিয়ার ছেলে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।