চুয়াডাঙ্গায় ১ লাখ শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে ক্যাম্পেইন চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ শিশুকে  হাম রুবেলা টিকা দেয়া হবে । আজ সোমবার ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৩০৫ জন শিশু পাবে এ টিকা। গতকাল রবিবার বেলা ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলার মোট জনসংখ্যা ১৩ লাখ ৮৭ হাজার ১২ জন। এরমধ্যে ১ লাখ ৩০৫ শিশু পাবে হাম রুবেলা টিকা। ইতিমধ্যে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা এ্যাডভোকেসি সভা, জেলা কো-অর্ডিনেশন মিটিং এবং টিকাদান ক্যাম্পেইন নিয়ে মাইকিং এর প্রচার কার্যক্রম চলমান আছে। জেলায় আউটরিচ টিকাদান কেন্দ্র আছে ৯৮০ টি। এর মধ্যে টিকাদানের  মোট স্থায়ী কেন্দ্র ৮ টি। এই টিকাদান কার্যক্রমে সরকারী ও বেসরকারি ভাবে মোট কর্মীর সংখ্যা ৩৪১ জন। যেখানে এ ক্যাম্পেইন সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে ১ হাজার ৯৯৮ জন।
সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, চুয়াডাঙ্গা জেলায় ২০২০ সালে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন হয়েছিল। এরপর এই ২০২৬ সালে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদর হাসপাতালে ১৫ মার্চ থেকে চুয়াডাঙ্গায় হাম আক্রান্ত হয়ে শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে ৪২ জন। এর মধ্যে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে ৬ শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন।  
এসময় সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এর মধ্যে এই টিকাদান ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে। এতে এই ভাইরাস সংক্রামিত রোগ থেকে সকল শিশু নিস্তার পাবে বলে মনে করি। সবার সহযোগিতায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ নিশ্চিত করতে চাই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ খন্দকার ইমরান হাফিজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি , জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শামিমা ইয়াসমিন,  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজিব হাসান কচি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান,  সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, সাংবাদিক সমিতির সহ-সভাপতি পলাশ উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দেশ টিভির জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দার, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, এখন টিভির প্রতিনিধি অনিক চক্রবর্তীসহ জেলার গণমাধ্যম কর্মীরা।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।