চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় বেশকিছু সিদ্ধান্ত গ্রহন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেফিটের ক্ষেত্রে ২০০ টাকা মূল্যের ওকালতনামা  ও প্রতিটি বেলবন্ডে ২০ টাকার স্টীকার লাগানোসহ বেশকিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বিশেষ  জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সেক্রেটারী খন্দকার অহিদুল আলম মানি সঞ্চালনা করেন।
সভা শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী খন্দকার অহিদুল আলম মানি বলেন,  ‘সাধারণ সভা ও নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেফিটের ক্ষেত্রে গোলাপী রংয়ের ওকালতনামার দাম ২০০ টাকা, প্রতি পিস বেলবন্ডে ২০ টাকার স্টীকার, যে সকল আইনজীবীর নাম সাধারণ সভায় বাদ গেছে তাদের নামসহ অ্যাড. আব্দুর রহমানের নামও নতুন ওকালতনামা থেকে বাদ যাবে । এছাড়া নতুন ভবনের তৃতীয়তলা ক্যান্টিন নির্মাণ ও ফটোকপির দোকান নির্মাণে উমুক্ত দরপত্রের মাধ্যমে বিতরণ করা হবে।
সভায় বারের সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন ও মোর্তজান হোসেন, যুগ্ম-সম্পাদক আফরোজা আকতার, কার্যনির্বাহী কমিটির সদস্য  ফরজ আলী, ইকরামুল হক, রাগিব আহসান ও আশিকুর রহমান রাজ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।