নাটুদহ তালসারী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

আটকবর প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন মিলির সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান বাবু, আলাল উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, দলিলুর রহমান, শহীদ, সানোয়ার হোসেন, মহিউদ্দিন, আক্তারুজ্জামান, মালেকা খাতুন, নার্গিস খাতুন ও গুলফোম নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থী ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।