দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের সদস্যদেরকে মারধর ও প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল শনিবার দুপুর ১২ টার সময় ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দামুড়হুদা মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সুত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা ইউনুচ আলীর ছেলে শিপলু আলীর কাছ থেকে অভিযোগে উল্লেখিত ৪ নং অভিযুক্ত একই গ্রামের জীবন আলীর ছেলে শিহাব(২২) গত দুই মাস পূর্বে পারিবারিক সমস্যার কথা বলে ২৩ হাজার টাকা হাওলাদ করে। শিপলু আলী পাওনা টাকা চাইতে গেলে শিহাব টাকা পরিশোধ করার কথা না বলে নানা টালবাহানা শুরু করেন।
শিপলু আলী জানান, পাওনা টাকার জের ধরে গত ৩ রা এপ্রিল রাত আনুমানকি সাড়ে ১১ টার সময় অভিযুক্ত সিহাব, একই গ্রামের মৃত আজিবার মন্ডলের দুই ছেলে আকরাম(৫৫) কামাল (৫০) ও জীগার মন্ডলের ছেলে জিয়া(৪০) পূর্বপরিকল্পিতভাবে হাতে ধারালো দা, ডাসা, লোহার রড, হকস্ট্রিক, বাশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে আমার বাড়ির সামনে আসে অভিযুক্ত জিয়া আমাকে ডাকলে সে পরিচিতি বলে আমি সরল মনে বাড়ি হতে বাহির হয়ে আসি। এরপর দেখতে পাই সকল অভিযুক্ত সেখানে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে এবং কোন কথা ছাড়াই তারা আমাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। ঐ সময় আমি গালি দিতে নিষেধ করিলে অভিযুক্তরা তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে আমি হাত দিয়ে প্রতিহত করলে ধস্তাধস্তির এক পর্যায়ে দা তার হাত হতে পড়ে যায়। এসময় আমার মা, বাবা ও স্ত্রী বাধা দিতে গেলো তাদের মারধর করে এক পর্যায়ে আমার মায়ের হাত ভেঙে যায় ও বার পায়ে কোপ লাগে এবং স্ত্রীকে লাঞ্ছিত করে। হামলাকারীরা পাওনা টাকা আত্মসাতের উদ্দেশ্যে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
ইউনুস আলী জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তাঁর ছেলে শিপন আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন এঘটনায় একটা অভিযোগ পেয়েছি অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দামুড়হুদায় পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে মারধর, থানায় অভিযোগ



