তীব্র গরমে পুড়ছে চুয়াডাঙ্গা তৃষ্ণা মেটাতে ভরসা রাস্তার পাশের লেবুর শরবত

আরিফ ইসলাম, স্টাফ রিপোর্টার
শীত বিদায় নিতে না নিতেই চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাবদাহ শুরু হয়েছে। গত দুই দিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে দুপুরের কড়া রোদে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। একটু স্বস্তির খোঁজে পথচারী ও শ্রমজীবীরা ভিড় করছেন রাস্তার মোড়ে মোড়ে গড়ে ওঠা অস্থায়ী শরবতের দোকানগুলোতে। শহরের বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে বড় লাল ছাতার নিচে লেবুর শরবত ও ঠান্ডা পানি বিক্রির ধুম। ১০ ও ২০ টাকা গ্লাস দরে এই শরবত খেয়ে সাময়িক প্রশান্তি খুঁজছেন তৃষ্ণার্ত মানুষ।
এক শরবত বিক্রেতা জানান, “সকাল থেকেই রোদের তাপ অনেক বেশি। আগে দিনে ২০-৩০ গ্লাস বিক্রি হলেও এখন ১০০ গ্লাসের উপরে বিক্রি হচ্ছে। মানুষ লেবুর শরবতের পাশাপাশি ঠান্ডা পানির খোঁজ করছে বেশি।”চুয়াডাঙ্গার আবহাওয়ার এই রুদ্রমূর্তি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। প্রকৃতিতে বৃষ্টির দেখা না মিললে এই গরম থেকে সহসা মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।