ভাংবাড়ীয়ায় লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে মেসার্স মিনারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকানে মজুতকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের রসিদ অনুযায়ী, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৬ ও ৭ ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মজুত জ্বালানি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জ্বালানি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।