স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কাশিপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির মো: রুহুল আমীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, তিনি ইতোমধ্যে ১০ লাখ টাকা গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে এবং এ অর্থ বিতরণে কোনো ধরনের অতিরিক্ত খরচ করেননি। তিনি বলেন, গরিব মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থের শতভাগ সঠিক ব্যবহারের নিশ্চয়তা দিতে চাই। তিনি আরও বলেন, আমরা এমপি হয়েছি জনগণের সেবা করার জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। জনগণ সুখে থাকলে আমরাও সুখে থাকবো, আর তারা কষ্টে থাকলে আমরাও কষ্টে থাকবো। দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না।
অনুষ্ঠানে জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেনের নাম ঘোষণা করা হয়। এছাড়া কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা আব্দুস সাত্তারেরাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, কেডিকে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি ইসমাইল হোসেন, উলামা বিভাগের সভাপতি আব্দুস সাত্তার, কৃষিজীবী বিভাগের সভাপতি মকলেছুর রহমান বকুলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এমপি রুহুল আমিনকে কেডিকে ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান



