দর্শনা অফিস
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দর্শনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে সামাজিক সংগঠন ‘ভালোবাসার বন্ধন দর্শনা’। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি ছোট্ট সোনামণিদের জন্য ঈদের নতুন পোশাক উপহার প্রদান করে। গতকাল বুধবার দুপুর ২টায় দর্শনার মোনরঞ্জন মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফ তরফদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মমিনুল ইসলাম, সভাপতি রাসেল আহমেদ শাওন, সহ-সভাপতি নুরুন্নবী সুমন, সদস্য মোঃ হাসেম, সাধারণ সম্পাদক আয়নাল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাতেমা খাতুন লাকি এবং নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ‘ভালোবাসার বন্ধন দর্শনা’ মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দর্শনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ



