স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা আহবায়ক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল এবং প্রয়াত , অসুস্থ্যসহ সকল আইনজীবীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আবদুর রউফ, বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধরণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি এবং ফোরামের নেতৃবৃন্দসহ সকল আইনজীবীদের ইফতার মাহফিলে স্বাগত জানান।
এসময় জজকোর্টের সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, বারের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, ফোরামের যুগ্ম-আহবায়ক মইন উদ্দীন মইনুল, ফোরামের সদস্য সিরাজুল ইসলাম (১), বদিউজ্জামান এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গার উদ্যোগে ইফতার মাহফিল



