স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলো মেহেরপুর জেলার গাংনী শালদহ গ্রামের মোঃ সজিব ইসলাম (২৫) ও আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মোঃ সোহেল মোল্লা (৩৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এ সময় শহরের ষ্টেশন পাড়া হতে সজিব ইসলাম ও সোহেল মোল্লাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যের পরিদর্শন শাহ জালাল খান বাদী হয়ে আলমডাঙ্গা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার



