৫৮ বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
৫৮ বিজিবির সদস্যরা জীবননগর ও মহেশপুর সীমান্তে  অভিযানে চালিয়ে ফেন্সিডিল, মদ ও ঔষধ উদ্ধার করেছে। গত দুই দিনে পৃথক ৩টি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন চোরকারবারীকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে
জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র মেইন পিলার ৬৫/২-এস এর নিকট নতুন পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩৩ বোতল মদ এবং ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র মেইন পিলার ৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৬০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে শ্রীনাথপুর বিওপি’র মেইন পিলার ৬১/৮-আর এর কাছে শ্রীনাথপুর চাপাতলা চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে  আসামীবিহীন ১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।