স্টাফ রিপোর্টার
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতেই গত সভার সিদ্ধান্তের কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ।
এরপর জেলার বাজার পরিস্থিতি ও বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি নিয়ে এবং বাজার মনিটরিংয়ে জোরদার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় নিষিদ্ধ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনায় কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয় সভায়। সভায় বিদেশী পণ্যের প্যাকেটে বা কৌটায় আমদানি কারকের সিল থাকতে হবে। মাহে রমজানের ইফতারি পণ্য ও রোজার বাজার পরিস্থিতিতে মনিটরিংয়ে জোরদার করতে হবে। ঈদের বাজারদর অস্বাভাবিক করলে আইনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ঈদ শপিংমল জামা কাপড়ের দাম স্বাভাবিক রাখা নিয়ে আলোচনা সভায় উঠে আসে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঔষধের দোকানে জরিমানা হবে কঠোর ভাবে। অনিয়ম পেলে জেল জরিমানা দিতে হবে ফার্মেসী মালিকদের। কোন ফার্মেসীতে যদি নকল ঔষধ ও স্যাম্পল থাকে তাহলে সাথে সাথে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। চোরায় ঔষধ ধরা পড়লে ছাড় না দিয়ে জেল দিতে হবে। ভোক্তার অভিযানে জরিমানায় ৫ হাজার টাকা করলে হবে না। জরিমানা করতে হবে লাখ টাকা। রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে হবে। সেই সাথে ঈদ শপিংমলেও জামা কাপড়ের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়িদের আহ্বান জানাছি।
এসময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) বি.এম তারিক উজ জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত



