স্টাফ রিপোর্টার
ভোরের দর্পণের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক রানা মাসুদ। সম্প্রতি পত্রিকার সম্পাদক সাক্ষরিত এ নিয়োগ দেয়া হয়। ঢাকা থেকে প্রকাশিত ভোরের দর্পণের নিয়োগ লাভে চুয়াডাঙ্গা সাংবাদিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে রানা মাসুদ চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশ পাড়ার আব্দুর রহিম ও মোছা : মাহমুদা ছেলে। রানা মাসুদ সকলের সহযোগিতা কামনা করেছেন।
ভোরের দর্পণের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক রানা মাসুদ



