মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, মেয়ে ও নাতনি আহত

মেহেরপুর অফিস
মেহেরপুর-শোলমারী সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে তাছলিমা খাতুন (৩৪) ও নাতনি খাদিজা (৩)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হুমায়ুন কবির জানান, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজাকে নিয়ে একটি মোটরাসইকেল যোগে মেয়ের শশুর বাড়ি শোলমারী গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বীপরিত দিক থেকে আসা দ্রুত গতির একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।