জীবননগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত-২

জীবননগর অফিস
জীবননগরে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার শিয়ালমারি পশুহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নর সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)। তাদের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে জীবননগর থেকে উথলীর দিকে ফিরছিলেন। পথিমধ্যে শিয়ালমারি পশুহাটের নিকট কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী আলমসাধু গাড়ি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,  রাতে আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে সঙ্গে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে জীবননগর থেকে উথলীর দিকে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাটের কাছে কেরু অ্যান্ড কম্পানির আলুবোঝাই একটি ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। এসময় আরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত সোহেল ও ফারুককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।