আলমডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার । ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাইরুল মামুন, সাবেক সহ-সভাপতি জামশিদুল হক মুনি, কোষাধ্যক্ষ হাসিবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এসএম বিপ্লব হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক মহসিনুজ্জামান চাঁদ, নির্বাহী সদস্য রাশেদ রানা বিপণ, প্রভাষক শেখ শফিউজ্জামান, সদস্য ডাক্তার জাফর সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ । ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।