চুয়াডাঙ্গা মাষ্টারপাড়ার ইঞ্জিনিয়ার আখতারুজ্জামানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডেও মাষ্টার পাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. আখতারুজ্জামান (নেকু) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। আখতারুজ্জামান মৃত রওশন আলীর ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান দীর্ঘ প্রায় ১ বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি দামুড়হুদা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে তার নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।