জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জীবননগর শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল বের করা হয়।
মিছিলটি জীবননগর শহরের হাসপাতাল পাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল পাড়াস্থ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার কাজী নাসির ইকবাল ঠান্ডু।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবুল হোসেন তোয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক নাজমুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক একলাসুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক লিটন মুন্সি, সাংবাদিক জাকির হোসেন লিটন, বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং ধানের শীষের সমর্থকেরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।
জীবননগর শহরে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল



