জীবননগরে ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির উদ্যোগে মিলনমেলা ও কমিটি গঠন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর উপজেলার দত্তনগর বটতলা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন, আল্লাহর দান ইলেকট্রিক, জীবননগর বাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রেজাউল বিশ্বাস, ইউনুচ আলী, মো. আলী কদর, তরিকুল ইসলাম রতন ও নুরুজ্জামান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. লিটন মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মহিদুল ইসলাম, সভাপতি, জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতি। সঞ্চালনায় ছিলেন মো. শেফাউল রেজা রতন, যুগ্ম সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. লিটন মিয়া, সাধারণ সম্পাদক, জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতি।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন মো. আশরাফুল আলম চান্দু, মো. কাশেম মিয়া, মো. বখতিয়ার রহমান পলাশ, মো. মাসুদ করিম নয়ন, মো. মারফত মিয়া, মো. ইসমাইল, মো. মিরাজ, মো. শাহীন মিয়া, মো. মুস্তাকিম, শিপন ও মির্জাসহ অন্যান্য সদস্যরা।
মিলনমেলা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জীবননগরের ইলেকট্রিশিয়ানদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।