স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত জাহান। জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য আছাল উদ্দীন, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুর হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা একাডেমীর অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক সেলিনা খাতুন, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিলকিছ জাহান, রাহেলা খাতুন গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আল-হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল হাই প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কারসহ মোট ৩৯ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুল জাব্বার ও নুর আলম।
চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



