জীবননগরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী মিছিল

জীবননগর অফিস
জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহল্লা প্রদক্ষিণ করে।
মিছিলটি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।