চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে অফিসকক্ষে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়। কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত ডিএমপি, ঢাকা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ রাজু আহমেদ-কে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।