স্টাফ রিপোর্টার
আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ব্যাজ পরিধান, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেআরা খাতুন । উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হাফিজুর রহমান।
পরে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতির ৩৩টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) জেসমিন আরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন।
পুরস্কার বিতরণী শুরু হওয়ার আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো নাচ-গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসব মুখর আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবচেয়ে আকর্ষণীয় “যেমন খুশি, তেমন সাজো”প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউবা সেজেছিল নারী জাগরণের অগ্রপ্রথিক বেগম রোকেয়া, কেউবা বাংলার কৃষক, শাকচুন্নি, গায়ের মেয়ে, প্রবাসীর বধু কেউবা সেজেছিল সাংবাদিক। সর্বশেষ আকর্ষণ হিসেবে ছিল অতিথি নৃত্য শিল্পী মাইশা জাহান সাবার দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন।
নৃত্য পরিবেশন শেষে ৩৩ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ রকিবুল ইসলাম। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ইভেন্ট গুলো সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মাসুদ রানা,আবু হানিফ, মাহাবুল হক, মানিক হোসেন, শবনম মোস্তারি, রাজিয়া সুলতানা ও সোনালী খাতুন।
আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত



