স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক ট্যাবলেট এবং মদ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭৪/২-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৩৪ বোতল মদ ও ৯৫ বোতল সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭ টার দিকে শ্যামকুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর এর কাছে মাইলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গত রবিবার রাত ৯টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/৫-এস এর নিকট গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস এর কাছে সিংনগর হালদার পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুরে বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট-মদ উদ্ধার



