দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি জিআর মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত পরশু রোববার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দর্শনা পৌরসভার আজমপুর এলাকার মো. রবির ছেলে মো. সবুজ (২২), দক্ষিণ চাঁদপুর গ্যাংকোয়ার্টারপাড়ার মৃত মোয়াজ্জেম মণ্ডলের ছেলে মো. আব্দুল হালিম (৩২) এবং দক্ষিণ চাঁদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হোসেন (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জিআর মামলা চলমান ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা পুলিশের অভিযানে জিআর মামলার তিন আসামি গ্রেপ্তার



