আলমডাঙ্গার যুগিরহুদায় ঘটনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার জুগিরহুদা বিএনপি কর্তৃক জামায়াতের মহিলা কর্মীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা। গতকাল রবিবার রাত সাড়ে আটটার সময় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক প্রধান নূর মোহাম্মদ হুসাইন টিপু।

লিখিত বক্তব্যে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামে আনুমানিক বেলা পৌনে চারটার দিকে বাংলাদেশ জামায়েত ইসলামী মহিলা কর্মীর দাড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণার সময় স্থানীয় বিএনপি দলীয় পুরুষ কর্মীরা ছোট কোরআন শরীফ থাকার মিথ্যা অভিযোগ তুলে হামলা চালায় এবং তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ঘটনা জানার পরে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল নারী কর্মীদের উদ্ধারের জন্য দ্রুত জুগিরহুদা গ্রামের পৌছায়। এ সময় যুবলীগ সন্ত্রাসী বর্তমান বিএনপি নেতা মানিকের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় জামায়াতের দশটি মোটরসাইকেল ভাঙচুর করে। পাশাপাশি ভাংবাড়িয়া ইউনিয়ন আমির খন্দকার মাসুদ এর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়াও জামায়াতের কর্মী আমানুল্লাহ, সুজন, ওল্টু মারাত্মক যখম হয়। বর্তমানে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে ঢাকার পথে রয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।