জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী, জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। শনিবার রাত আটটার দিকে জীবননগর তরফদার মার্কেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ উদ্দীন ডাবলু। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী হাজি নোয়াব আলী মিয়া। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর শুকুর মিয়া, ভূষিমাল ব্যবসায়ীদের পক্ষ থেকে আব্দুল হামিদ, মৎস্য খাদ্য মালিকদের পক্ষ থেকে আলিফ মেম্বার, জুয়েলারী সমিতির পক্ষ থেকে উপজেলা শাখার সভাপতি আসাবুল হক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মশিয়ার মল্লিক, মোজাম্মেল হক খোকন, হাজী মোতালেব, আব্দুল হামিদ, বিল্লাল হোসেন, ওবাইদুর রহমান, হযরত আলী, মতিয়ার, আশরাফ, খালিদ, হাসান, দ্বীন ইসলাম ও আক্তার। সভার সঞ্চালনক ছিলেন মো. মঞ্জুরুল কবীর তাপস।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সদ্য প্রয়াত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা মরহুম শামসুজ্জামান ডাবলুর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন,আমি এখানে অনেক কথা শুননাল, জানলাম। সবার আগে আমদের যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে হবে..এটা আমার বিশ্বাস.. সেই বিশ্বাস থেকেইে বলছি.. শুধু বলার জন্য বলছি না। সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে আইনে বইয়ে লেখা আছে সেটা যেন শুধু বইয়ের বিষয় না হয় সেটা যেন প্রয়োগ করা হয়। যেই আইন মানুষের উপককারে লাগবে না সেই আইন পরিবর্তন করতে হবে। মানুষের জন্য আইন.. আইনের জন্য মানুষ নয়।



