চুয়াডাঙ্গায় গণসংযোগে জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই দেশের জনগণকে ন্যায়, ইনসাফ এবং জবাবদিহিতার মধ্য দিয়ে সুসংগঠিত সমাজ উপহার দিতে চাই।
শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা-১ আসনের মোমিনপুর ইউনিয়নের কবিখালী, কাথলি, মাছের দাইড় এলাকা এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া ও মুক্তিপাড়া গ্রামে তিনি গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় উপস্থিত জনতাকে ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন ও ন্যায়ের ব্যবস্থা প্রতিষ্ঠায় অংশীদার হওয়ার আহবান জানান।
মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, জনগণ ১৪ বছর ভোট দিতে না পারায় মুখিয়ে আছে। এবার প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে মেহনতি মানুষের জয় নিশ্চিত হবে এবং দেশের স্বাধীনতা ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা পাবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আমির বিলাল হুসাইন, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান আসাদুল হক, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন ও ইমরান হোসেন, পৌর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ উদ্দিন, পৌর ৪ নং সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া জামায়াতে ইসলামী সাবেক জেলা আমীর আনারুল হক মালিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মোঃ বেলাল হুসাইন, মোমিনপুর ইউনিয়ন আমীর মোঃ বজলুর রহমান পিন্টু, ইসলামী ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক মোঃ বায়েজিদ বোস্তামীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।