মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতের কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। এ ঘটনায় তিন জামায়াত কর্মী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।
লিখিত বক্তব্যে বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা আগে থেকেই জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা করার একটা পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় আজ মহিলা কর্মীদের প্রচারণায় বাঁধা সৃষ্টি করে। এ সময় জামায়াতকর্মীরা সেখানে গেলে তারা তাদের ওপরে হামলা করে। এ ঘটনার তারা তীব্র নিন্দা জানাই এবং এ বিষয়ে জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মেহেরপুর সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম জেলা সেক্রেটারী ইকবাল হোসেনসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন দাবী



