মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২১ বাংলাদেশী নারী-পুরুষ আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ৭ জন  ও শিশু রয়েছে ৬ জন। এছাড়াও আরো ৩টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, সিরাপ ও ইমিটেশন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক শ্রেসবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস রাজাপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেন-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরপর গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস সিংনগর হালদারপাড়া নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেন-এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৯০ বোতল (ঐুফৎড়পযষড়ৎরফব ঝুৎঁঢ় ড়হবৎবী) সিরাপ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর কুমিল্লাপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিকস (চুড়ি, কানের দুল, চেইন ইত্যাদি) উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর বাঘাডাঙ্গা গ্রামে নায়েক অখিল চন্দ্র হাজরার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন শিশু ৩ জন। আটককৃতদের মধ্যে বিশ্বজীৎ পাল (৩৩), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বাসিন্দা। একই দিন বেলা ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩ আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে নায়েক অখিল চন্দ্র হাজরার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৫৬-আর এর কাছে কুমিল্লাপাড়া গ্রামে হাবিলদার মোঃ সোহাগ হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ৩ জন ও শিশু রয়েছে ১ জন। আটক পুরুষ সদস্যরা হলো ঝিনাইদহ জেলার বিমল কুমার বিশ্বাস (৫৩), মাদারীপুর জেলার রাম চন্দ্র শীল (৫৮), কার্তিক সরকার (২৪), গোপালগঞ্জ জেলার সজীব হালদার (২২) ও মৃত্যুঞ্জয় মন্ডল (৩৩)।
এদিকে একই দিন বেলা ১১টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ২ জন, নারী ১ জন ও শিশু ২ জন। আটক পুরুষ সদস্যরা হলো খুলনা জেলার মোঃ হাফিজুল হাওলাদার (৩৫) ও রাজবাড়ী জেলার গিরনি মন্ডল  (৩৮)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।