লোকনাথপুরে জামায়াতের নির্বাচনী সভায় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় লোকনাথপুরের সৌদিয়ানা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ভোটের মাঠে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাদের সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে। সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ ও বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি সাগর আহমেদ ও জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর ও সেক্রেটারি আবেদ উদ দৌলা।
সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন ও হাফেজ বিলাল হুসাইন, সেক্রেটারি মাহফুজুর রহমান, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু ও দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু।
এছাড়াও দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, জীবননগর আইটি বিভাগের সভাপতি মাওলানা হারুন অর রশিদ, দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।