দামুড়হুদায় জনসাধারণের সাথে কুশলবিনিময়ে জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা-০২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে কুশলবিনিময় করেছেন। গতকাল রবিবার সকাল ৮টা থেকে তিনি জুড়ানপুর মোড়, নতিপোতা বাজার, কালিয়াবকরি, বিষ্ণুপুর, লক্ষ্মীপুর ও ইব্রাহিমপুর গ্রামের বিভিন্ন চায়ের দোকানসহ এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জামায়াতের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের জন্য গণসংযোগ চালান।
কুশলবিনিময়কালে রুহুল আমিন বলেন, আমরা একটি ভঙ্গুর সমাজব্যবস্থার পরিবর্তন চাই। ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের চাকরির জন্য কারও দ্বারে দ্বারে ঘুরতে না হয়। ব্যবসায়ীরা যেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন এবং কৃষকরা সময়মতো সহজে সার ও কীটনাশক পেতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, নতিপোতা ইউনিয়ন জামায়াতের আমির ইসমাইল হোসেনসহ জামায়াতের নেতাকর্মীরা। উপস্থিত কর্মীদের মধ্যে ছিলেন রুবেল, মিরাজ, শাহাদাত, সাদ্দামসহ অনেকে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।