চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ 

চুয়াডাঙ্গা জেলা  পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিযোগিতার   উদ্বোধন করা হয়েছে । গতকাল রবিবার  সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ব্যাডমিন্টন ইনডোরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম। সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, ওসিডিবি এ এইচ এম কামরুজ্জামান, পুলিশ লাইনস ডি স্টোর ইনচার্জ রবীন্দ্রনাথ সরকার প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে  চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশা-পাশি পুলিশ জোয়ানদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আন্তঃইউনিট প্রতিযোগিতা হিসেবে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন  । এ প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ জোয়ানদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও বিনোদনের একটি পথ উন্মুক্ত হলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নানা সরকারি দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশের বিভিন্ন আন্তঃ ইউনিট খেলাধুলা  প্রতিযোগিতার মধ্যে ভলিবল, কাবাডি ও ক্রিকেট প্রতিযোগিতাও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। 

এদিকে গতকাল খেলা চলাকালীন সময়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম ইন্দোরে আগত জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পুলিশ প্রতিযোগীদের কাছে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ  করেন এবং তাদের শারীরিক খোঁজ খবর নেন। 

উদ্বোধনী দিনে নকআউট ভিত্তিক খেলায় গতকাল প্রথম রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে  জয়লাভ করে চুয়াডাঙ্গা সদর ট্রাফিকের সার্জেন্ট নবাব ও রিয়াজুল ইসলাম জুটি, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স -২ জুটির এএসআই রেজওয়ান আহমেদ ও কনস্টেবল কাজী আমিনুল ইসলাম, দামুড়হুদা থানা জুটির এস আই সবুজ উদ্দিন ও এএসআই রিপন আলী,  ডি বি/ ডিএসবি জুটির  কনস্টেবল আব্দুল্লাহ আল জামিল ও কনস্টেবল ইকরামুল সরদার, জীবননগর থানা জুটির কনস্টেবল জিএম তানভির ও রাজু আহমেদ এবং পুলিশ লাইন্স-১ জুটির এসআই সুকান্ত ও কনস্টেবল রাকিব খান। 

আজ সন্ধ্যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।স্টাফ রিপোর্টারঃ 

আজ সন্ধ্যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।